মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

যশোরের শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে আহত হাতেম আলী (৩৮) মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলা লাউতাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, প্রতিবেশি মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীরের সাথে মৃত আব্দুল খালেক সরদারের পুত্র হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এ নিয়ে দু‘পক্ষের কথাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ‘নিহতের লাশ ঢাকা থেকে সড়ক পথে নিয়ে আসা হচ্ছে। লাশ আসার পর ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনো থানায় মামলা দায়ের হয়নি।’

লাশ আসার পরই মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু