মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট রবিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা চত্বরে দুটি ফল গাছের চারা রোপন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে শার্শা উপজেলা চত্তরের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়ে ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনর (ভুমি) রাসনা শারমিন মিথী, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, তদন্ত ওসি তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালীর সকল গর্ব ধুলোর সাথে মিশিয়ে দেয়। যে জাতি একদিন বঙ্গবন্ধরু ডাকে যুদ্ধ করে বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে, ৭৫-এর ১৫ই আগস্ট সেই জাতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এক কলঙ্কময় অধ্যায় রচনা করলো। আমরা ধিক্কার জানায় সেই সব মির জাফর রুপি নর্দমার কিটদের। কি দুর্ভাগ্য বাঙ্গালী জাতি! যিনি বাঙ্গালীর মুক্তির জন্য ও বিশ্বের দরবারে বাঙ্গালীকে জাতি হিসাবে প্রতিষ্টিত করার জন্য সারাটা জীবন জেল খাটলেন, অপমান সয্য করলেন সেই জাতির পিতাকেই বাঙ্গালীরই হাতে জীবন দিতে হল। তাকে স্ব-পরিবারে এমন নির্মমতার শিকার হতে হবে তা বিশ্বাষ করতে পারিনা। তাকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন কথা বঙ্গবন্ধুকে অনেকে জানালেও তিনি বিশ্বাস না করে একটাই কথা বলতেন, বাংলাদেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। কিন্তু তাই করে প্রমান করল বাঙ্গালীরা মীর জাফর-এর জাতি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের