শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় স্বর্ণ পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলি! নিহত-১

যশোরের শার্শায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

একই সময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং পাচারকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অজ্ঞাত ১ ব্যক্তি নিহত ও পুলিশের ২ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যশোর সাতক্ষীরা মহাসড়কের জামতলার পাঁচ পুকুর নামক এলাকায় দিবাগত রাত ১২ টার দিকে ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে ঘটনাটি ঘটে।

এঘটনায় আটককৃতরা হলো, কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)৷

পুলিশ সোনা পাচারকারীদের প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেটকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারপর তারা পুলিশকে লক্ষ করে বোমা ছুড়ে মারে। পুলিশও তাদের উদ্দেশ্যে পাল্টা গুলি চালায় এবং পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান। তিনি আরোও জানান, নিহত ব্যক্তির নাম অলি (৪০) তিনি বেনাপোলের পুটখালী এলাকার বাসিন্দা ও অলি ওই এলাকার দাউদ হোসেন খায়েরের জামাই।

এবিষয় নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ৷ আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনা পাচার রোধে সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের গডফাদারদের চিহ্নিত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত