মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাটরায় গ্রীষ্মকালীন টমেটো চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর মাঠ দিবস পালিত হযেছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের টমেটো ক্ষেত এলাকায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালযের সচিব সায়েদুল ইসলাম। বক্তব্যে তিনি কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো সহ বিভিন্ন সবজী ও ফসল উৎপাদনে বীজ, সার সহ সকল কৃষি উপকরন দিয়ে সহযোগীতা করার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, কৃষিজ পণ্য উৎপাদন শেষে কৃষকদের মুখে হাঁসি ফোটাতে পণ্য বাজারজাত করণ, রক্ষনাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য সরকারি উদ্যোগের সাথে সাথে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও উদ্যোক্তাদের কাজে লাগিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (গাজীপুর)’র মহাপরিচালক দেবাশীষ সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, বারির পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, গাজীপুরের সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুল হক, সাতক্ষীরার উপ-পরিচালক ড. জামাল উদ্দীন, প্রকল্প পরিচালক ডা. ফারুক হোসেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, জলালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, কৃষক কল্যাণ সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, কৃষাণী বেগম নুরজাহান, শিখা রাণী সহ প্রান্তিক কৃষকবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট