মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় কিংবদন্তী শিক্ষক নেতা, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন, কলেজ পরিচলনা পর্ষদের সদস্য কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, মরহুমের জেষ্ঠ কন্যা আফরেজা বানু, কনিষ্ঠ কন্যা আফসোনা বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান সোহাগ সহ সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সব শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাওঃ ইনতাজ আলী। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা