শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কৃতী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে দিক বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পল্টু বাসার, উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মুস্তাফিজ, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা প্রমুখ। আমন্ত্রিত শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, মো. আশরাফুর রহমান এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার মান উন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান সহ বিদ্যালয়ে শতভাগ হাজিরা নিশ্চিত করণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন। তার সুফল বইতে শুরু করেছে। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অনন্য উদ্যোগে ভালো ফলাফলের মাধ্যমে জেলার শিক্ষাঙ্গনের মধ্যে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় অনন্য ভূমিকা রাখবে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক সানজিদা নাহার, জাহানারা খাতুন, রুপ কুমার মন্ডল, মো. মিজানুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জল চক্রবর্তী, শেখ তানজেরুল হক, মজনুর রহমান, মো. রেজাউল সরদার, রেবা মন্ডল, খাদিজা খাতুন, শাহিনা আক্তার, মো. আশিকুর রহমান, পাপিয়া খাতুন, রিনা পারভিন, মো. শাহিনুর রহমান, মো. রাজু আহমেদ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার