বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রচারণা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে মাসব্যাপী সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী শিক্ষার্থীদের সচেতনতার অংশ বিশেষ বুধবার (১৯ নভেম্বর ‘২৫) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

প্রচারণা সভায় বক্তরা উপস্থিত ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। প্রচারণা সভা শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ