বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ধানের শীষের প্রার্থীর নির্বাচনী লক্ষ্য নিয়ে আলোচনা সভা

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বিজয় লক্ষ্য করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের সভাপতি মীজা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, তালা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুজাফর।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক