শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু রামিসা হ*ত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতক্ষীরার সকল সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন