শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুকে কাঁদালেই মিলবে পুরস্কার!

প্রতিবছর জাপানে পালিত হয় ব্যতিক্রমী এক উৎসব ‘নাকি সুমো’। এ উৎসব ৪০০ বছরের পুরোনো। উৎসবে শিশুদের আনা হয় কাঁদানোর জন্য। গোটা জাপানেই বেশ আয়োজন করে পালিত হয় এটি।

অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরণ। কথিত আছে, শিশুদের অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় দেশটিতে এই উৎসব পালন করা হয়। এই উৎসবের একটি প্রতিযোগিতায় কুস্তিগিরেরা নানারকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। যে শিশু প্রথম কেঁদে ওঠে সেই বিজয়ী ঘোষিত হয়। পুরোদস্তুর প্রথাগত পোশাক পরা সুমো রেফারি কাঠের ফ্যান তুলে সংশ্লিষ্ট বাচ্চাকে বিজয়ী ঘোষণা করেন।

জাপানের সেনসোজি মন্দিরে সম্প্রতি অনুষ্ঠীত হয়ে গেল ঐতিহ্যবাহী ‘চাইল্ড সুমোস ক্রাই’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৬৪ জন শিশু অংশগ্রহণ করে। জাপানি বাবা-মায়েরা বিশ্বাস করেন যে এই উপলক্ষে কান্নাকাটি তাদের বাচ্চাদের সুস্বাস্থ্য বয়ে আনবে। টোকিওর সেনসোজি মন্দিরে ‘বেবি সুমো’স ক্রাই’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শিশুকে সুমো রিংয়ে তাদের বাবা-মায়ের কোলে মুখোমুখি রাখা হয়। শোয়ের কর্মীরা দানব মুখোশ পরে বাচ্চাদের ভয় দেখানোর এবং তাদের কাঁদানোর চেষ্টা করেন।
হিসাই ওয়াতানাবে নামে এক জাপানি মা তার আট মাস বয়সী শিশুকে মন্দিরে নিয়ে আসেন। তিনি বলেন, শিশুদের কান্না শুনে আমরা তাদের স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারি। আমার সন্তান নার্ভাস হতে পারে। এ কারণে ইভেন্টে সে খুব বেশি কান্নাকাটি করেনি।

আসাকুসা ট্যুরিজম ফেডারেশন এই বেবি সুমো কান্না প্রতিযোগিতার আয়োজন করে। ফেডারেশনের চেয়ারম্যান শিগেমি ফুজি বলেন, কেউ কেউ হয়তো মনে করতে পারেন শিশুদের এভাবে কান্নাকাটি করা ভয়ানক। কিন্তু জাপানে আমরা বিশ্বাস করি, একটি শিশু যত জোরে কাঁদবে, ততই সুস্থ হয়ে উঠবে।

সূত্র- দ্যা গার্ডিয়ান।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান