বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার- দিপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেছেন, বর্তমান সরকারের আমলে
শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এছাড়া স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন
বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন
একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরাতন বই তুলে দিত। অথচ বর্তমান শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিনই সারা দেশের সকল
শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুতগতিতে
এগিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মশিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ
আহমেদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড.মশিউর রহমান।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির
বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাহাদুরপুর
ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজামান মুকুল,।গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান তবি, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল
গফফার, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেকৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার