বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন ও উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগরের মুন্সীগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর কার্যালয়ে গাবুরা ইউনিয়নের বিশ জন সুবিধাভোগীদের (নারী-৭ ও পুরুষ-১৩) মধ্যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়।

২৭ জুন বৃহস্পতিবার সকালে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মান প্রকল্প (স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এবং তিনি উক্ত প্রশিক্ষণটি সহায়ক হিসেবে পরিচালনা করেন।
আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সহযোগিতা প্রদান করেন ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া ও অন্যান্য মাঠ সংগঠক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, “ক্ষুদ্র ব্যাবসায়িদের দক্ষতা উন্নয়নে সিসিডিবি প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ জ্ঞানের মাধ্যমে তারা ক্ষুদ্র ব্যবসাকে আরও সামনে এগিয়ে নেবে। পরবর্তীতে উপকরণ সহযোগিতা তাদের ব্যবসা ক্ষেত্রে আরও উৎসাহ যোগাবে। এমন যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রশিক্ষাণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ পরিসরে ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের মাধ্যমে তাদের জীবন মান পরিবর্তন করতে পারবে এবং ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিতে পারবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের