বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খেলা চলাকালীন অসুস্থ হয়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো সাবেক নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ (৩৪) মারা গেছেন।

মঙ্গলবার সাতক্ষীরা সদরের ভাদড়া ফুটবল মাঠে আটদলীয় রোহান ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন। পরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস  বলেন, ‘আটদলীয় টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে বাউখোলা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব। ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন মাগালান। দ্বিতীয়ার্ধ শুরুর কিছু সময় আগে হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাত ৩টার দিকে সেখানে মারা যান মাগালান।’

রুহুল কুদ্দুস আরও বলেন, ‘মাঠে অসুস্থ হওয়ার বিষয়টি ঢাকায় অন্য নাইজেরিয়ান ফুটবলারদের জানানো হয়েছিল। খবর পেয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ঢাকা থেকে খুলনা হাসপাতালে গেছেন। সাতক্ষীরায় ওই ম্যাচ খেলার জন্য তার সঙ্গে ১২ হাজার টাকার চুক্তি হয়েছিল আমাদের।’

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা টিমের সাবেক ফুটবলার আতাউর রহমান আতা বলেন, ‘প্রচণ্ড গরমে মাঠে অসুস্থ হয়ে পড়ে মাগালান। তখন তার ভাষা বুঝতে না পারায় কিছু সমস্যা তৈরি হয়েছিল। নিজের সমস্যার কথা জানালেও তার কথা কেউ বুঝতে পারেনি। পরে আমি গিয়ে তার সঙ্গে কথা বলেছি। আমাকে বলেছিল, তাকে কিছু খেতে দিতে। কারণ সে প্রতিটি খেলায় না খেয়েই মাঠে নামে। গতকালও না খেয়ে খেলতে নেমেছিল। খেতে দেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে সিটি স্ক্যানের রিপোর্ট খারাপ আসলে চিকিৎসকরা খুলনা মেডিক্যালে নিয়ে যেতে বলেন। খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত হার্টে রিং বসানোর পরমর্শ দেন। বিদেশি ফুটবলার হওয়ায় পাসপোর্ট জমা দিতে বলেন চিকিৎসকরা। সেটি দেওয়া সম্ভব হয়নি। রাত ৩টার দিকে মারা যায়। তাকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। এক বছর সেখানে কাটান নাইজেরিয়ান এই তারকা। ২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন মাগালান।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর