শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কাশিমাড়ীতে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত

উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ২ দিন ব্যাপী উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম।

সোমবার ( ১০ এপ্রিল) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

উক্ত উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নিবাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব এস এম এনামুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।

এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শণী করা হয়। প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, আর্থ টাওয়ার এবং ভার্টিক্যাল টাওয়ার, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, সর্জন পদ্ধতি, বিনা চাষে সবজি, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি, জৈব সার, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, কিচেন গার্ডেন, স্বল্প পানিতে সেচ, ইঁদুর দমন পদ্ধতি ইত্যাদি। কৃষি মেলা উদ্বোধন শেষে অতিথিগণ এসব মেলা পরিদর্শন করেন এবং মন্তব্য ব্যক্ত করেন।

প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে কৃষিতে সংকট বেড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে উদ্ভাবনী কৃষি চর্চা একান্ত প্রয়োজন। কৃষকদের এই ধরনের চর্চা আরও বাড়াতে হবে।”

২ দিনের এই উদ্ভাবনী কৃষি মেলাটি আয়োজনে সহযোগিতা করেছেন বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত