মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে

শ্যাম্পু পান করে অসুস্থ্য, গ্রাম্যডাক্তার থেকে গুনিন, অবশেষে মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে রুমানা আক্তার রেখা (১৫) নামে এক কিশোরী শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ওই কিশোরী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার জুলফিকার হায়দার ভুট্টোর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন সকাল ১১টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে সেটি পান করলে কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তার এর কাছ থেকে চিকিৎসা প্রদান শেষে ঐ কিশোরীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

২ জুলাই ওই কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে দেবহাটা উপজেলার জনৈক এক গুনিনের বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পথে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া আরও একটি সূত্র জানিয়েছেন, ওই কিশোরীকে কয়েক বছর আগে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার জনৈক শান্ত নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়।

এরপর থেকে ওই কিশোরী মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শনিবার (৩ জুলাই) সকালে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কিশোরীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা