বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কঠোর লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন

কলারোয়ায় কঠোর বাধা নিষেধের তৃতীয় দিন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা মাঠে নেমেছেন।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে পৌর সদরসহ উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারসহ গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে কাজ করেছে একাধিক টহলটিম।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবিরসহ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা টহল কাজে সহায়তা করে লকডাউন বাস্তবায়ন করেছেন।

এদিকে, ভ্রাম্যমান আদালতে সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তরকারির বাজার, মাছ-মাংস বাজার ও মুদি দোকান খোলা থাকলেও অনান্য কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা যায়নি। পৌর সদরসহ উপজেলার অভ্যন্তরীন সড়কে জরুরী প্রয়োজনে অনেক কে পায়ে হেঁটে, বাই সাইকেলে ও পায়ে চালিত ভ্যানে চলাফেরা করতে দেখা গেছে।

এ সময় পৌর সদরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল টিমের জেরার মুখে পড়েছেন অনেকেই। জরুরী পরিসেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় পথচারীদের চলাচল ছিলো খুবই কম।

লকডাউন সফল করতে ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কঠোর তৎপরতা লক্ষ্য করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসন থেকে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বাধা নিষেধ কার্যকর করতে প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই।

সংক্রমণ রোধে তিনি সকলকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১