রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কারে বিএনপির পূর্ণ সমর্থন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির পক্ষ থেকে সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। মূলত বিএনপির নেতারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে শান্তিত ও স্থিতিশীলতা রক্ষায় জোর দিয়েছেন। এছাড়াও ১৫ বছরে যারা দেশের মানুষের ওপর অন্যায় ও অত্যাচার করেছে, তাদের বিচারকাজ যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, সে ব্যাপারে বিএনপির নেতারা কথা বলেছেন।

সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, বিগত সময়ে বিএনপি এবং বিরোধীমতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ২৫ হাজার মামলা দেওয়া হয়। এই মামলাগুলো হয়রানিমূলক। তাই এগুলো প্রত্যাহার করার কথা বলেছেন। অপারেশন ডেভিল হান্টে যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়, সে ব্যাপারে কথা বলেছে বিএনপি। এক্ষেত্রে প্রধান উপদষ্টোর পক্ষ থেকে বলা হয়েছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে দেওয়া হবে না। যাদের ব্যাপারে সুনির্দষ্টি অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই ডেভিল হান্টে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। বিষয়টি সরকার সিরিয়াসলি নজরদারি করছে।

শফিকুল আলম বলেন, বৈঠকে উপদষ্টো আসিফ নজরুল বলেছেন, হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এগুলো এতদিন বিলম্ব হওয়ার মূল কারণ হচ্ছে, ওই সময়ে যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন, তাদের অনেকে পালিয়েছেন। ফলে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা যায়নি।

বইমেলায় ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। এ নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তাদেরকে দ্রুত জানাতে বলা হয়েছে। এখনো আমরা পুরোর বিষয়টি জানি না। আমরা মনে করি, বইমেলা পবিত্র জায়গা এবং এর পবিত্রতা আমরা রাখতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ