সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কারের বাহানায় অনেক বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও স্বাক্ষর করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কায় বিভিন্ন বিষয়ে আপস করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একটা তাগাদা ছিল, সংস্কারের বাহানায় যেন নির্বাচন আটকে না যায়। সে কারণে আমরা অনেক বিষয়ে আপস করেছি, এমনকি জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি।’

তিনি দাবি করেন, তখনকার রাজনৈতিক বাস্তবতায় ঐক্য ও সমঝোতা ছাড়া বিকল্প পথ ছিল না।

জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতির জারি করা কিছু আদেশ নিয়ে আপত্তি থাকলেও বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা স্পষ্ট করে জানিয়েছিল তারা জুলাই সনদের বাইরে অন্য কিছু মেনে নেবে না। পরে আলোচনা-সমঝোতার মাধ্যমে সনদটি চূড়ান্ত হয় এবং তাতে ‘নোট অব ডিসেন্ট’ রেখেই স্বাক্ষর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাক্‌স্বাধীনতার নামে অশালীনতা ও কুরুচিপূর্ণ বক্তব্য বেড়ে গেলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। “আমরা যদি নিজেরা নিয়ন্ত্রণ না করি, তাহলে সমাজের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে,’ বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বা জুলাই আন্দোলনের চেতনা যেন রাজনৈতিকভাবে ব্যবহার বা বিক্রি না করা হয়। ‘জুলাই সবার, এর কৃতিত্ব নিয়ে বিভাজন তৈরি না করে এর চেতনা ধারণ করা উচিত,” যোগ করেন তিনি।

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখিয়ে তিনি বলেন, এতে দায়িত্ববোধ বাড়ে। পাশাপাশি তথ্য আদান-প্রদানের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি হতে পারে বলেও মত দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব