রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি।

আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।

প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট ১৮০টি চারা রোপণ করা হয় দিনের কর্মসূচিতে।

বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, “বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি, এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, আজ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে এবং আগামীকাল আরও দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বন্ধুসভার সাধারণ সম্পাদক মো: আবু তাহের বিল্যাহ বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা হোক সবুজে ঢাকা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।

সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতেও সাহায্য করে।”

তিনি আরও জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সদস্য রিধিশা আজাদ নীধি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মণ্ডল, সদস্য ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি মো. ইব্রাহীম সরদার।

আবহাওয়া অনুকূলে না থাকলেও বন্ধুসভার বন্ধুরা উচ্ছ্বসিত মনোভাব নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। হাতে চারা, মনে অঙ্গীকার—সবুজে ঢেকে দেব নিজের শহর।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে—সবুজে ঘেরা, প্রাণবন্ত ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়তে তারা অব্যাহত রাখবে তাদের উদ্যোগ।

সবুজ সাতক্ষীরা গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক