রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অননুমোদিতভাবে ক্লিনিক ও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনার অভিযোগে দুই পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম উপজেলার রাজগঞ্জ বাজারে আদালত পরিচালনা করে তাদের ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই অভিযানে অবৈধ পলিথিন, কারেন্টজাল বিক্রি ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অভিযোগে আদালত আরও তিন দোকানিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এসময় আদালত ৪২ কেজি পলিথিন ও তিন কেজি কারেন্ট জাল জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ মাখদুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- অননুমোদিতভাবে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনা করার অপরাধে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। লাইসেন্সবিহীনভাবে ক্লিনিক চালানোর অপরাধে তফি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০,০০০ (কুড়ি হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০১ টি মামলায় মুদি ব্যবসায়ী গৌতম রায়কে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয় এবং সেই দোকান থেকে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ০১ টি মামলায় ফজর আলীকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয় ও প্রায় ৩ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর আওতায় ০১ টি মামলায় এক ব্যবসায়ীরকে ১,৫০০ (এক হাজার পাচঁশত) টাকা জরিমানা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি