বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বকালের সেরা ফুটবলার মেসি, সেরা দশে যারা

সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস)। যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। আর সেরা তিনেও জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুইয়ে আছেন তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। আর তিনে জায়গা করে নিয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। চার নম্বরে জায়গা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো।
নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে। ছয় ও সাত নম্বরে আছেন যথাক্রমে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান। সেরা দশের বাকি তিন খেলোয়াড়- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) এবং রোনালদিনহো (ব্রাজিল)।

আইএফএফএইচএস, ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা। তারা জানিয়েছে, এই তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে।

তারা জানিয়েছে, ‘চূড়ান্ত র‌্যাংকিং তৈরি হয়েছে ১০০ জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%)-এর ভিত্তিতে, যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের