মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সস্ত্রীক পবিত্র হজ্জ্ব ব্রত পালনে যাচ্ছেন সাবেক কমান্ডার শহিদুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স ম শহিদুল ইসলাম সস্ত্রীক পবিত্র হজ্জ্ব ব্রত পালনের লক্ষ্যে আগামী ১১ মে রাতে সৌদির উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এ উপলক্ষে শনিবার (৪ মে) ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স ম শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, ম্যানেজিং কমিটির সদস্য গোলোক চক্রবর্তী, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, শরীফা খাতুন, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স ম শহিদুল ইসলাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহসহ এলাকাবাসির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আরাফাতের ময়দানে এবং নবীজীর রওজা মোবরক জিয়ারতে তিনি পরম করুণাময় মহান আল্লাহর দরবারে দেশবাসিসহ সকলের জন্য সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন। তিনিও সকলের দোয়া কামনা করেন।##

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক