শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রিকস সম্মেলন

সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা

কয়েক দিনের কূটনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে এর আগে বৃহস্পতিবারই শির ভারত সফর নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। চীনা প্রেসিডেন্ট চলতি সপ্তাহান্তে ব্রিকস নেতাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ বিষয়ে দেওয়ার মতো কোনো তথ্য তার কাছে নেই।

শির এবারের সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। চীনের পক্ষেও কয়েকজন সেনা নিহত হওয়ার কথা জানানো হলেও সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।

গালওয়ান সংঘর্ষের পর এবারই প্রথম ভারত সফরে আসছেন শি। এর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারতের চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরামে নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে দেশটিতে এসেছিলেন তিনি।

ভারতে শির প্রথম সফর ছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। সে সময় শি ও মোদি দুজনই নিজ নিজ দেশের নেতৃত্বে প্রথম মেয়াদে ছিলেন। পরে ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও যোগ দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

সাত বছর পর শির ভারত সফরকে তাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ব্রিকস সম্মেলনের পাশাপাশি ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি সরকার পর্যালোচনাবিস্তারিত পড়ুন

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

ভারতের কলকাতায় হোটেল পেতে সমস্যা হলেও নিউমার্কেট এলাকায় উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদেরবিস্তারিত পড়ুন

  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি