সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়ায় গাজা, ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে ২৭৪ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে মোঃ আল-আমিন হোসেন (২১) এবং সাতক্ষীরা পৌরএলাকার রইছপুর এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৭)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা কলারোয়া সরকারী কলেজের মেইন গেটের সামনে সাতক্ষীরা-যশোরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়।

এ সময় মোঃ আল-আমিন হোসেন (২১) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৭৪ পিস ইয়াবা। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের নির্মাণাধীন হযরত হাসান-হুসাইন (রাঃ) জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মোঃ জয়নাল আবেদীনকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৮১, তারিখ ২৭/০৮/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক) ধারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত