রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মন্দিরে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

শারদীয় দূর্গোৎসবের মহানবমী উপলক্ষে ‘সম্প্রীতির
বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) রাতে পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির আয়োজনে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ঠবিহারী মন্ডল, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, পুজা উদযাপন পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, গণেশ চন্দ্র মন্ডল, শেখ শফি উদ্দিন শফি, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু, জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, হাবিবুর রহমান, লুৎফর রহমান, গাজী আব্দুল গফুর, শওকাত আলী, বোরহান উদ্দিন, ইউছুফ আলম, তাজুল ইসলাম, মাস্টার মফিজুর রহমান, শাহিদুল ইসলাম, আব্দুল গনি, সুলেখা দাস, রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার করেন এমপি রবি।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস।

এসময় দলীয় ও পূজা মন্ডপে ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন