বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান

“বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ”২০২১-২২ এর যশোর অঞ্চলের চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতরা বলেন, ছেলেদের সঙ্গে সাতক্ষীরার মেয়েরাও খেলাধূলায় অনেক এগিয়ে রয়েছে। ফুটবলে সাতক্ষীরার মেয়েদের অর্জন আমাদের জন্য গৌরবের। শুধু আঞ্চলিক চ্যাম্পিয়ান নয় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ান হবে এটি আমাদের প্রত্যাশা। সেভাবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ান শীপ ২০২১-২২ সালে সারাদেশে ৪৮টি দল অংশ গ্রহণ করেছে। অঞ্চল ভিত্তিক আটটি দল চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হয়েছে।

চূয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, নড়াইল ও পটুয়াখালী জেলা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে সাতক্ষীরা জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এখন চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান শিরোপার লড়াইয়ে অংশ নিবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল।

সংবর্ধিত জেলা মহিলা ফুটবল দলের সদস্য আয়েশা, লিপিকা, রাফেজা, ষষ্ঠি, সাথী, তিথি, অঞ্জনা, সেবানী, ষষ্ঠি, প্রতিমা, সুমাইয়া, অয়ন্তিকা, জবা, তানিশা, সারথী, অঞ্জনা ও কেয়া উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন