শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে (৩ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, বশির আহমেদ, সদস্য দেবহাটা উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদস্য কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সদস্য রেজাউল ইসলাম রেজা, রেজা আল আমিন শোভন।

জাহিদ হোসেন, প্রভাষক মঈনুল ইসলাম সহ জেলা যুবলীগ, বিভিন্ন উপজেলা, পৌর যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক বৃন্দ। জেলা যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ করতে হবে।

আওয়ামী লীগের বিভিন্ন আনন্দলন ও সংগ্রম গতিশীল করতে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুবলীগকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। তবে সদস্য সংগ্রহ কার্যক্রমে শতর্ক থাকতে হবে। যেনো কোন অনুপ্রবেশকারী দলে ঢুকতে না পারে।

বক্তারা আরো বলেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডেন্ট এর দিক নির্দেশনা অনুযায়ি গঠণতন্ত্র মেনে জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানে যুবলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত