বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিজয়ী এবং সমাজে বিশেষ অবদানের জন্য সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা পৌর নির্বাচনে নব-নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নব-নির্বাচিত সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, নব-নির্বাচিত নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, শেখ তানজিম কামাল তমাল, মীর তাজুল ইসলাম রিপন ও কবিরুজ্জামান রুবেল, কোয়ালিফাইড কোচ জি.এম সাইফুল ইসলাম বাপ্পিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সবাইকে সংবর্ধনা দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু ও ক্লাবের দপ্তর সম্পাদক প্রকৌশলী সরোজ কুমার দে।

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা