মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা থেকে চুরি হওয়া ইজিবাইক মণিরামপুরে উদ্ধার, আটক ১

সাতক্ষীরার তালতলা মোড় থেকে চুরি হয়ে যাওয়া একটি ইজিবাইক মণিরামপুরের রাজগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনগন।

আটক যুবক মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের সাহেব আলী বিশ্বাসের ছেলে ইছানুর রহমান (১৯)।

মঙ্গরবার বিকালে রাজগঞ্জের খালিয়া রাস্তার বালির খাল নামক স্থান থেকে ইজিবাইকসহ তাকে হাতে নাতে আটক করা হয়। এরপর সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা, জনগনের হাতে আটক যুবককে ইজিবাইকসহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাহাজান আহম্মেদ জানান- ইজিবাইকটি সাতক্ষীরা সদর থানার আওতাধীন হওয়ায় ইজিবাইক ও আটক যুবককে সাতক্ষীরা সদর থানা পুলিশের নিকট মঙ্গলবার দিবাগত রাতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে- গত সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার তালতলা মোড়ের কবির মোটর্সের গেটের তালা ভেঙ্গে চোরেরা একটি ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার থেকে ইজিবাইকের মালিক কবির হোসেন গাড়ির সন্ধানে বিভিন্ন জায়গায় খুজতে থাকে। এক পর্যায় মঙ্গলবার বিকেলে রাজগঞ্জ বাজারের এক ব্যাবসায়ীর সিসি ক্যামেরার সাহায্যে নমুনা সন্ধান পেয়ে রাজগঞ্জ–চাঁচড় সড়কের খালিয়া বালির খাল নামক স্থানে এসে স্থানীয় জনগনের সহযোগিতায় তার ইজিবাইকসহ ইছানুর রহমান নামের এক যুবককে আটক করে। পরে পুলিশকে সংবাদ দেওয়া হলে, ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ আটক যুবককে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পুলিশ।

এঘটনায় ইজিবাইক মালিক কবির হোসেন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ৪৬১/৩৮ ধারায় মামলা দায়ের করেছে। যার নং- ৪৪।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!