রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিএফজি পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ অশেক-ই এলাহী সঞ্চালনায় এবং ড. দিলারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস ।

সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজির সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে বর্তমান রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে সাতক্ষীরা সদর এলাকায় শান্তি ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন সুজন সভাপতি ও পিএফজি সদস্য অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার পিএফজির সদস্য ড. মুহাম্মদ আখতারুজ্জামান, মোঃ রইছুল ইসলাম কর্ন বিশ্বাস কেডি, সহকারি অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, মোঃ আকবর হোসেন, মোঃ মহিউদ্দিন আহম্মদ,নূর মোহাম্মদ পাড়, মোস্তাফির রহমান উজ্জল, নির্মল গাইন, নাছিমা পারভীন, শিখা দাস,নিত্যান্দন সরকার ভারতেশ্বরী বিশ্বাস, ফরিদা আক্তার বিউটি, মনোয়ারা বেগম,এড. সেলিনা আকতার শেলী,অনিকা রানি মন্ডল, সাহারা আক্তার সৃষ্টি, কোহিনুর ইসলাম, মুকুল দাশ, আবু কাজী, ফিল্ড কো-অর্ডিনেটর অধ্যক্ষ মোঃ আবু তাহের প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ