সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইন কনফারেন্স হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, ডিআইও ওয়ান ইয়াছিল আলম খান চৌধুরী, জেলা ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন শ্যামল চৌধুরীসহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে এই শিশুরা। গুণগত শিক্ষা দান, লেখাপড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার তৈরি করে দেওয়া হয়েছে। এখন থেকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুলিশ সুপার দরিদ্র তহবিল ও পুলিশ সুপার মেধাবৃত্তি প্রদান করা হবে।

তিনি বলেন, আমাদের স্কুলের শৃঙ্খলা অন্য স্কুলের তুলনায় অনেক ভালো। সেটি যাতে আরও উন্নত হয় সে বিষয়ে আমরা আরও মনোযোগ দিবো।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল