বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়াএলাকার মানুষের বহু কাঙ্খিত চাওয়া জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ড্রেণে নির্মাণ সামগ্রী ঢেলে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, মো. শামীম মল্লিক, শফি উদ্দিন ময়না, কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার, রেজাউল কাগুজী, আরশাদ আলী, নবনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলী, মাহমুদ্দিন লস্কর দুষ্টু, আকবার আহমেদ বাবলু, নজরুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, হামিদ, শুভ রাজ, ইয়াকুব, আব্দুল খালেক, ঠিকাদার মো. কবির হোসেন, মো. জাহিদ হোসেন প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে পৌরসভার ১নং ওয়ার্ডে কাটিয়া মাঠপাড়া নেছার’র বাড়ি হতে হামিদের বাড়ি পর্যন্ত ২০০ মিটার আরসিসি ড্রেণ ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। অত্র এলাকায় গদাই বিলসহ চলাচলের সড়ক সব পানির নিচে তলিয়ে থাকে। এই ড্রেণ এর মাধ্যমে গদাই বিলের পানি প্রাণসায়ের খালের সাথে সংযোগ হলে এই এলাকার চাষাবাদসহ পানিবন্দীর হাত থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। বহুদিনের চাওয়া ও বহু প্রতিক্ষিত এ এলাকার জলাবদ্ধতা নিরসনে ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল’র ঐকান্তিক প্রচেষ্টায় আরসিসি ড্রেণ নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে এবং সেই সাথে এলাকার মানুষ ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলকে ধন্যবাদ জানায় ও তার সফলতা কামনা করে দোয়া করেন। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ