শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসান উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীকে প্রতিপক্ষ করা হয়েছে। মামলাটি ১৯৫/২৬ নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, সমিতির নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম করা হচ্ছে। বিশেষ করে কোনো গাড়ির ব্লুু-বুকে মালিকের নাম না থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অথচ একই ধরনের ক্ষেত্রে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ধরনের বিধান সমিতির গঠনতন্ত্রের ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া সমিতির দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই তাদের বহাল রেখে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বাদীপক্ষ অভিযোগ করেছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতের নোটিশে বলা হয়েছে, বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ং অথবা যথাযথ আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে আবেদনটির বিরুদ্ধে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে মামলাটি একতরফা ভাবে শুনানি ও নিষ্পত্তির জন্য অগ্রসর হতে পারে।

এ বিষয়ে সাতক্ষীরা বাস-মালিক সমিতির সদস্য মোঃ মনির হোসেন জানান, এই নির্বাচন না করে কমিটির ১০জন প্রার্থীকে চুড়ান্ত করেছেন। আমি সদস্য হয়েও ভোট দিতে পারবো কিন্তুু প্রার্থী হতে পারবো না এটা হতে পারে না। এই পাতানো নির্বাচন আমরা বয়কট করলাম।

সাতক্ষীরা বাস-মালিক সমিতির নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জহুরুল হকের সাথে যোগাযোগ করা জন্য একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এসবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত