তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন


প্রকৃত মানবতার সৌন্দর্য লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে প্রতিবন্ধী শিশু সিয়াম সরদারকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। জার্মানি প্রবাসী কামাল হোসেন ও তাঁর বন্ধুদের সহযোগিতায় শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী কামাল হোসেন, সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পরিচালক আল আরিয়ান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, অর্থ সম্পাদক এস এম মোতাহার হক শাহিন, সদস্য ইমরান হোসেন, রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জার্মানি প্রবাসী কামাল হোসেন বলেন, “আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক উদ্যোগ ও প্রচেষ্টা হয়তো বিশ্বের সমস্ত দুঃখ-কষ্ট মুছে দিতে পারবে না। তবে তা একজন অসহায় মানুষের জীবনে আশা ও বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা জোগাতে পারে।”
তিনি বলেন, প্রতিটি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মর্যাদা রক্ষা করা, তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা এবং তাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলাই এ পথচলার আসল সার্থকতা। ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সমাজকে আরও সুন্দর, মানবিক ও সহমর্মী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, “আপনার একটুখানি সহমর্মিতা ও ভালোবাসা হয়তো কারও জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন।”
সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জনবিস্তারিত পড়ুন

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চবিস্তারিত পড়ুন

তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর উপজেলার খানপুর বিলের একটি ঘেরের ভেতরবিস্তারিত পড়ুন


