সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলের লিফটে মিললো মুক্তিযোদ্ধার মরদেহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের ভেতর থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯অক্টোবর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫দিন ধরে নিখোঁজ ছিলেন।

সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ আনতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে তার নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা জানান, কিভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছেন, তা তারা জানেন না। ছুটির দিন রবিবার সকাল লিফটে যাতায়াতকারিরা দুর্গন্ধ পেয়ে তাদেরকে অবহিত করলে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, বন্ধ থাকা লিফটে উঠতে যেয়ে অসাবধানতাবশত তিনি পড়ে যেয়ে মারা যেতে পারেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারব।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন