শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ৩ জন

সাতক্ষীরার কালিগঞ্জে ইদুর মারার ফাঁদে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন।

সরেজমিন ও কালিগঞ্জ থানা সুত্রে জানা গেছে, রবিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৪ টার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল (১৮) এর মৃত্যু হয়।
সে বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের পুত্র।

আহত হয় একই এলাকার শুনিল মন্ডল, নয়ন কুমার মন্ডল ও মানিক মন্ডল। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত আছে।

স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী জানান, বানিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের বিদুৎ লাইন থেকে একই গ্রামের শামছুর মোড়লের পুত্র আবুল হোসেন তার ধানক্ষেতে ইদুর মারার জন্য ফাঁদ পাতে। এ ফাঁদে পড়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পিতা সুনিল মন্ডল ও আহত নয়ন মন্ডলের মাতা অর্চনা মন্ডল সুষ্ঠ বিচার দাবী করেন।

এদিকে কালিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা