মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবু সাঈদ টিম ও রানার্সআপ হয়েছে শহীদ আসিফ টিম।

ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হওয়ার গৌরব অর্জন করেছেন সৌহার্দ্য (এসএমসি-১৩) ও ম্যান অফ দা টুর্নামেন্ট
হওয়ার গৌরব অর্জন করেছেন শহীদ আবু সাঈদ টিমের ক্যাপ্টেন শাহেদ (এসএমসি-১১)।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম নাঈম (এসএমসি -০৯), বর্তমান চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন(এসএমসি-১০), বর্তমান পরিচালক সাব্বির আহমেদ সাকিব (এসএমসি-১১)।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব এবং এমন আয়োজন সমাজকে ইতিবাচক বার্তা দেয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান