রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসরে গেলেন কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ

শেখ শাহাজাহান আলী শাহীন: অনেকটা নিরবে নিভৃতে শিক্ষক নেতা ও কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ আমান কর্মজীবনে শেষ দিন পার করলেন ৩১ জুলাই ২০২৫ এ। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের নিয়মের বাধ্যবাধ্যকতায় কর্ম জীবনের ইতি টানলেন।
মোঃ আমানুল্লাহ আমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফয়জুল্যাহ গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত্যু জাহাবকস্ মালী ও মাতা আয়রা বেগমের ২ ভাইয়ের মধ্যে তিনি বড় ছেলে। বামনখালী হাইস্কুল থেকে ১৯৮১ সালে এস,এস,সি, ও এইচ,এস,সি ১৯৮৩ সালে কলারোয়া কলেজ থেকে এবং ১৯৮৬ সালে কলারোয়া কলেজে বি,এ ( সন্মান) পাশ করে ১৯৮৮ সালে বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করে শিক্ষকতা জীবনের শুরু করেন। সুনামের সহিত বামনখালী হাইস্কুলে শিক্ষকতা করাকালীন ১৯৯৬ সালে মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। শুরু হয় এক নতুন অধ্যায়ের। প্রধান শিক্ষকতার সাথে সাথে শিক্ষকদের দাবী – দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ স্যারের সাথে। একাধারে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একাধারে ২৫ বছরের সভাপতি, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি, ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন। তিনি ২০০০ সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। চাকরি বিধি অনুযায়ী ৩১ শে জুলাই -২৫ শেষ কর্মদিবসে সহকর্মী, শিক্ষার্থী, কমিটি সকলের প্রিয় হেডস্যার ইতি টানলেন শিক্ষকতা জীবনের। অবসর জীবন সম্পর্কে জানতে চাইলে বলেন, সৎভাবে, সত্য পথে, সামাজিক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে জীবন অতিবাহিত করতে চাই। সাংসারিক জীবনে তিন পুত্র সন্তানের জনক তিনি। বড় ছেলে ইমরুল কায়েস জাপান প্রবাসী, মেজ ছেলে তানভীর আহমেদ ইন্জিনিয়ারিং লেখা পড়া শেষ কর্ম জীবনের দ্বারপ্রান্তে রয়েছে এবং ছোট ছেলে বেনজীর আহমেদ প্রান্ত চলতি এইচ,এস,সি পরীক্ষায় অংশ করছে। সন্তান, সংসার, এবং সমগ্র দেশে অসংখ্য ছাত্র – ছাত্রী, শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী, সহ শিক্ষক সমাজের নিকট অবসরজীবনের জন্য দোয়া কামনা করেছেন সাথে এই দীর্ঘ পথচলায় সকল কে কৃতজ্ঞতা জানিয়েছেন। অবসান হলো এক সদ্যহাস্যজ্জল, সদালাপী, কর্মপ্রাণ ও বন্ধুবৎসল এক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতার কর্ম জীবন শেষ হলে ৩১ শে জুলাই ২০২৫ এ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন