মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণদের পরিবেশ সচেতনতায় ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’।

শুক্রবার (১ আগস্ট) সাতক্ষীরা পিটিআই মাঠে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও উপকূল দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সবুজ দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

দুই দলের নেতৃত্বে ছিলেন রিফাত হোসেন (সবুজ দল) ও সিফাত আহমেদ (উপকূল দল)।

খেলার উদ্বোধন করেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।

সভাপতিত্ব করেন ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক অর্পণ বসু।

প্রধান অতিথির বক্তব্যে মো. হোসেন আলী বলেন, “এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা। তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। আমরা চাই উপকূলের প্রত্যন্ত অঞ্চলেও এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক।”

সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের বাস্তবতা তুলে ধরতেই এ টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে চায় ভিবিডি।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল