সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের ৫টি পাতা গায়েব, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫


সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ পাঁচজনকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, বুধবার (১৬ অক্টোবর) রাতে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেন সদর সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এম. এম. শাহজাহান।
সাতক্ষীরা সদর সাব-রেজিস্টার মোঃ রিপন মুন্সি জানান, ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের সনাক্ত করে পুলিশে দেওয়া হয়েছে। তারা পরস্পর যোগসাজশে এই কাজ করেছিল।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফি বলেন, রেজিস্ট্রি অফিসের ঘটনায় চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন


