বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডুমুরিয়ায় জলাবদ্ধতা মানুষের মাঝে জামায়াত ইসলামীর নগদ অর্থ বিতরণ

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং বেলা ১১ টায় চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে ৬৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসকল অর্থ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

“অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”— অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী। খালে-বিলে বাধ দিয়ে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি করেছি আমরা। সরকারি কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্টরা সমস্ত খালে-বিলে বাধ ও পাটা দিয়ে পানি আটকে দিয়েছিল। যার কারণে এ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে কথা বলায় ইতোমধ্যে ভোলা ও বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প আনা হয়েছে এবং সেগুলো স্থাপন করা হচ্ছে, আরো পাম্প আসছে। অবিলম্বে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা নিরসন করা হবে ইনশাআল্লাহ।

ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাবলা, লতাবিল, খর্ণিয়া, শোলগাতি, রুদাঘরা, বরুনা, চেচুড়ি, ঘোষড়া, বাদুড়িয়া, কাঞ্চনপুর ও ভবদাহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

নুরানীয়া মাদরাসা প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও আশরাফুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী, মিলন নন্দী, অশোক মল্লিক, বাবু ঘোষ, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, ছাত্রশিবির নেতা শাহজালাল, বি এম আব্দুর রশীদ, মাওলানা সাইদুল্যাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, আবুল হোসেন শেখ, মাওলানা আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, বেলাল হুসাইন শেখ, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি, মফিজুর রহমান, আবু তাহের, সামিদুল হাসান লিমন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকেবিস্তারিত পড়ুন

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতাবিস্তারিত পড়ুন

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ