বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যস্কর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল

শহর(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যস্কর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা সিটি কলেজে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হাস্যস্কর ও পারিবারিক কমিটি মানি না। সাতক্ষীরা সিটি কলেজে অবৈধ কমিটি চলবে না সহ বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজ কৃষি ডিপ্লোমা ৩য় সেমিস্টারের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন, ব্যবসায়ী শিক্ষা বিভাগের শামিম হোসেন, মানবিক বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা প্রমুখ। এসময় শিক্ষার্থীরা বলেন, ৫ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর কলেজের অধ্যক্ষ পলাতক থাকায় সাতক্ষীরা সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য সে তার চাচা মো: নওশাদ আলম কে সভাপতি ও আরেক চাচা মো: আকতারুল ইসলাম কে ভাইস চান্সেলর কতৃক মনোনিত বিদ্যুৎসাহী সদস্য এবং সভাপতি কতৃক মনোনিত সাতক্ষীরা সিটি কলেজেরই সাবেক ছাত্র শেখ আরিফুর রহমান আলোকে সদস্য করেছে। যা একটি পারিবারিক কমিটি। এছাড়া
মো: মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বর্তমান থাকা সত্বেও শিক্ষকদের নিকট থেকে জোর করে স্বাক্ষর নিয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা উক্ত অবৈধ, পারিবারিক কমিটি মানি না।

অধ্যক্ষের অনুপস্থিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কথা । তিনি অপারগ হলে ১ম থেকে ৫ম জৈষ্ঠ্যতম শিক্ষকের মধ্য হতে একজন দায়িত্ব পালন করবেন কিন্তু মনিরুজ্জামান কলেজের ১৩/১৪ তম শিক্ষক। তার পরেও কলেজকে ধ্বংস করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসার পায়তারা সরুপ পারিবারিক কমিটি নিয়ে এসেছে। আমরা অবিলম্বে উক্ত কমিটি বাতিল করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী