শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিভিল সার্জনের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা
হাসপাতালের নানাবিধ সমস্যা বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এঁর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতাল সমূহের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র
সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়েব হাসান বাবু, ফারহা
দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, যুগ্ম মহিলা সম্পাদিকা নাসিমা খাতুন, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনি, সাকিবুজ্জামান বাবলা, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয়
কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা হাসপাতালের সরকারি চিকিৎকগণ তাদের প্রাইভেট ক্লিনিকে সময় দেন। যে কারণে সাধারণ গরীব রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সদর হাসপাতালের আরএমও হাসপাতাল রেখে সব সময় প্রাইভেট ক্লিনিকে থাকেন। এসময় জরুরী বিভাগের চিকিৎসা সেবা পরিচালনা করে তার কর্মচারীরা। সাধারণ রোগীদের সেবা না দিয়ে দালালদের মাধ্যমে অন্য ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। রোগী প্রাপ্য ওষুধ না
দিয়ে হাসপাতালের স্টাফরা খরচ দেখিয়ে দেয়, প্যাথলজি বিভাগে পরীক্ষা না করে কৌশলে বাহিরে তাদের নির্ধারিত ডায়াগস্টিক সেন্টারে পাঠায়, সদর হাসপাতালের
সকল টয়লেট নোংড়া ও অপরিচ্ছন্ন, রোগীদের খাবারের মান খুবই খারাপ, লাইসেন্স বিহীন ও চালানোর অনুপযোগি ক্লিনিক বন্ধের দাবী, সদর হাসপাতালসহ সকল হাসপাতালের চিকিৎসার মান উন্নতকরণ বিষয়সহ বিভিন্ন অভিযোগ ও সমস্যাগুলি শোনার পর সিভিল সার্জন চিকিৎসা সেবার মান উন্নয়নসহ সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বস্থ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান
বাবু।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা