সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের ফাঁকা গুলি

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ অনেকেই জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি।

এদিকে ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আপাতত বিবদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। দুই দেশ যৌথভাবে জমি মাপার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকেবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

প্রতিবেশী দেশ ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটিরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার