রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনুদানের চেক ও ঈদ সামগ্রী বিতরণ করলেন সেঁজুতি এমপি

সাতক্ষীরা জেলার দরিদ্র, অসহায় মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান এর অনুকূলে অনুদানের চেক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এমপি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ- পথ হারাবে না বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল হতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সমাজে দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষের কথা ভেবে আর্থিক অনুদানের চেক ও ঈদ সামগ্রী খাদ্য সহায়তা প্রদান করেছেন, যাতে তারা ঈদের দিনটা ভালোভাবে কাটাতে পারে। জননেত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা মানবতার সেবায় কাজ করতে পারছি। প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমি সমাজে অসহায়, অবহেলিত মানুষের জন্য কাজ করে যাবো। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ২৪১ জন উপকারভোগীদের মাঝে ১৭ লক্ষ ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও ১৭ শ’ ৪২টি দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড.সাহনেওয়াজ পারভীন মিলিসহ সদস্যরা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান, কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন