সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘যমজ সন্তান পরিবার’ সংগঠনের আনুষ্ঠানিক পথচলা

‘যমজ ছেলে, যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় পথচলা শুরু করলো ‘যমজ সন্তান পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটরিয়ামে শনিবার (১৬ জুন) সংগঠনের সভাপতি ও জাহিন ফাউন্ডেশনের পরিচালক একরামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, কলারোয়া হাতে খড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক কাজী শাহিন, যমজ সন্তান পরিবার সাতক্ষীরার পরিচালক মো. আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ মিরন, কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শেখ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোর্তুজা হোসেন, কলারোয়া দেশ মাতৃ ফাউন্ডেশনের পরিচালক এস কে আবিদ রায়হান প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যমজ সন্তান পরিবার সংগঠনটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এর পরিধি শুধু সাতক্ষীরাতে নয়, সারাদেশে ছড়িয়ে পড়ছে।’
তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারী যমজ সন্তানদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকেও পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন