শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতি সভা

দীপক শেঠ, কলারোয়া: আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ জুন) বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম আলতাফ হোসেন লাল্টু, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ কালাম, জেলা যুবলীগ নেতা ও নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, যুগিখালী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগের নেতা কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা পবিত্র সাহা, উপজেলা যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, আ.লীগ নেতা চুন্নু, যুবলীগ নেতা সহিদ আলীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম।

সভায় আগামি ২৩ জুন আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ