বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবৈধভাবে মাঠের মাটি ডাম্পার ট্রাক্টরযোগে যাচ্ছে ইট ভাটায়, পুলিশি হস্তক্ষেপে বন্ধ

কলারোয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি মাঠের মাটি কেটে ডাম্পার ট্রাক্টরযোগে ইট ভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এতে ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধির মাধ্যমে অভিযোগ করলে পুলিশ গিয়ে মাটি বহনের কাজ বন্ধ করে দেয়। তবে রাতের আঁধারে আবারো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাঁসপুর গ্রামে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ৪নং লাঙলঝাড়া ইউনিয়নের খাঁসপুর গ্রামের খামখুলা বিলের ফসলি মাঠের মাটি কেটে অবৈধভাবে ডাম্পার ট্রাক্টরযোগে পার্শ্ববর্তী একটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ফসলি মাঠের জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা সরকারিভাবে সম্পূর্ণ অবৈধ। রাতের আঁধারে ডাম্পার ট্রাক্টারে পাকা রাস্তা দিয়ে ওই মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এতে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি রাস্তায় চলাচলকারী পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। তাছাড়া রাস্তায় মাটি পড়ে দুর্ঘটনার শংকা তৈরি হয়েছে।
ওই ঘটনায় স্থানীয় জনগণ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালামকে জানালে তিনি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ ডাম্পার ট্রাক্টরে মাটি বহন বন্ধ করে দেয়।

ডাম্পার ট্রাক্টরের একজন ড্রাইভার জানান, জনৈক সবুজ এই মাটি কেটে ভাটায় বিক্রি করছেন। আর কয়েকজন ব্যক্তি মাটি কাটার কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন।

স্থানীয় মানুষেরা রাতের আঁধারেসহ যে কোন সময় অবৈধভাবে ফসলি মাঠ থেকে মাটি কেটে ডাম্পার ট্রাক্টারে বহন স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা