সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী


সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সহকারী জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগিতার রেফারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন জেলা পর্যায়ের রেফারিরা। তাঁদের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ ও শেখ মোবাশশেরুর রহমান, রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান, দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ঈদুজ্জামান, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান ফকির, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোমেনুর রহমান, কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শাহানারা খাতুন এবং সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলাউদ্দীন দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন


