সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার (২৭ থেকে ২৯ নভেম্বর) পর্যন্ত ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অডিটোরিয়ামে বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ ও কর্পোরেট সেবা দপ্তরের সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির প্রতিনিধি ও জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার (প্রশিক্ষণ) মো. মাসুদুর রহমান, সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ এর সেলস্ ম্যানেজার সুব্রত কুমার সানা ও নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক অজয় রায় চৌধুরী।

২য় দিনে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির ফ্যাকাল্টি মেম্বর এএইচএম নাজমুছ শাহাদাত ও সাতক্ষীরা কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ দিপঙ্কর কুমার শিউলি।

সমাপনী দিনে সেশন পরিচালনা করেন, খুলনা রিজিওনাল অফিসের এজিএম মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সুলতানা ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির ইন্সট্রাক্টর মো. রায়হানুল আবেদীন।

প্রশিক্ষণে জীবন বীমা কর্পোরেশনের ৫০জন বীমা প্রতিনিধি অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে

গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) এবং জেলার পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব থেকেবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী